ডেস্ক রিপোর্ট

১৫ এপ্রিল ২০২১, ১১:২৭ অপরাহ্ণ

অভিনেত্রী কবরী লাইফ সাপোর্টে

আপডেট টাইম : এপ্রিল ১৫, ২০২১ ১১:২৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনা আক্রান্ত অভিনয় শিল্পী কবরীকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে করোনায় আক্রান্ত অভিনেত্রী সারাহ কবরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এই অভিনেত্রীকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তাঁর ফুসফুসের অবস্থা ভালো নয় বলেও জানায় চিকিৎসকরা।

গত ৫ এপ্রিল দুপুরে টেস্টের ফলাফল হাতে পেলে জানতে পারেন, তিনি করোনা পজিটিভ। তারপর আর দেরি না করে হাসপাতালে ভর্তি হন তিনি। ওই দিন রাতেই তাঁকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে ৮ এপ্রিল দুপুর ২টা ১৫ মিনিটে তাকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। এখনো সেখানেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

শেয়ার করুন