ডেস্ক রিপোর্ট
১২ এপ্রিল ২০২১, ৫:০২ অপরাহ্ণ
ময়মনসিংহ প্রতিনিধি:: ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরী কৃষি সহায়তা এবং ভর্তুকি দেওয়া, কৃষকদের খাদ্য সহায়তা দিয়ে খাবারের অধিকার নিশ্চিত করা এবং বিনা সুদে কৃষি ঋণ দেওয়ার দাবিতে ময়মনসিংহে ছাত্র ফ্রন্ট ও বাসদের সমাবেশ।
আজ সোমবার (১২ এপ্রিল ২০২১) নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশে ছাত্র ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাকীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির আহ্বায়ক ফজললু হক রনি, সদস্য ঐশ্বর্য সরকার, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠক মঞ্জুরুল হাসান খান।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ৫ নং জোন ইনচার্জ কমরেড ইমাম হোসেন খোকন।
সমাবেশে বক্তারা বলেন নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ- হাওড় অঞ্চলসহ সারাদেশে বিভিন্ন জায়গায় গরম বাতাস ও শিলাবৃষ্টিতে ধানের ব্যপক ক্ষতিসাধিত হয়েছে। ঐ অঞ্চলের কৃষকেরা বছরে শুধু বোর মৌসুমেই ফসল ফলাতে পারে। সারা বছরের জীবিকা এই ফসলের উপরই নির্ভর করে। এই প্রাকৃতিক দূর্যোগের ফলে তাদের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে।
যে কৃষক আমাদের অন্নের যোগানদাতা তাদের ক্ষতি মানে আমাদেরই ক্ষতি, তাই দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
উত্থাপিত ৩ দফা দাবি মেনে নেয়া এবং কৃষকদের জন্য আর্মি রেটে রেশন দেয়া এবং প্রত্যেক ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার আহ্বান জানান