ডেস্ক রিপোর্ট
২ এপ্রিল ২০২১, ২:৪৮ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: জয়া আহসান ঝুলিতে পুরলেন ভারতের বিখ্যাত পুরস্কার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের বাংলা সংস্করণের আরও একটি স্বীকৃতি। বুধবার রাতে জমকালো আয়োজনে তার হাতে তুলে দেওয়া হয় তারকাদের কাঙ্ক্ষিত ব্ল্যাক লেডির মূর্তি।
‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবিতে অন্যতম অভিনয়ের জন্য সমালোচকদের বিচারে এই পুরস্কার পান ঢাকা-কলকাতার জনপ্রিয় অভিনেত্রী।
ফিল্মফেয়ারের ফেইসবুক পেজে এ ঘোষণা আসে।
গত বছর ‘রবিবার’ ছবির জন্য স্পেনের চলচ্চিত্র উৎসব একাধিক আসরে পুরস্কার জেতেন জয়া।
এর আগে ‘বিসর্জন’ ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস গ্রহণ করেন জয়া। একই ছবির জন্য পান জি সিনে অ্যাওয়ার্ডসও। এবারের ‘বিজয়া’ সেই ছবির সিক্যুয়েল। এ ছাড়া কলকাতায় অভিষেক সিনেমা ‘আবর্ত’-র জন্য নবীন অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার জেতেন জয়া। সব মিলিয়ে তার পুরস্কার তাকে উঠল তিনটি ব্ল্যাক লেডির মূর্তি।
জয়ার ঝুলিতে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি অসংখ্য স্বীকৃতি রয়েছে।
সম্প্রতি ঢাকায় মুক্তি পেয়েছে জয়ার নতুন ছবি ‘অলাতচক্র’। এ ছাড়া ঢাকা-কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে একাধিক ছবি।