ডেস্ক রিপোর্ট

২৭ আগস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ, নানা বিষয়ে বিতর্কের আভাস

আপডেট টাইম : আগস্ট ২৭, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনফাইল ছবি এক বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলেছিল, তারা মনে করে, গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া দায়মুক্তি ও অস্বীকারের সংস্কৃতি টিকিয়ে রাখবে।

এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত এক গোলটেবিলে অভিযোগ করা হয়, খসড়া আইনে মানবাধিকার কমিশনের স্বাধীন তদন্তের ক্ষমতা কমানো হয়েছে। পাশাপাশি গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দেওয়ায় রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগের নিরপেক্ষ তদন্ত বাধাগ্রস্ত হবে।

আলোচিত বিল দুটি এবারের অধিবেশনে তোলা হচ্ছে। একই অধিবেশনে এই দুটি বিল পাসও করা হতে পারে। তেমনটা হলে বিল দুটিকে ঘিরে সংসদে উত্তাপ তৈরি হতে পারে বলে বিরোধী দলের সূত্রে আভাস পাওয়া গেছে।

সাধারণত আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদনের পর সংশ্লিষ্ট মন্ত্রী তা বিল আকারে সংসদে উত্থাপন করেন। এরপর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

কমিটি প্রতিবেদন দেওয়ার পর তার আলোকে বিলটি বিবেচনা ও পাসের জন্য সংসদে প্রস্তাব তোলেন মন্ত্রী। এ পর্যায়ে বিলটি নিয়ে জনমত যাচাই–বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দিতে পারেন সংসদ সদস্যরা। তাঁরা তাঁদের প্রস্তাবের পক্ষে সংসদে বক্তব্য দেওয়ারও সুযোগ পান।

এর পরবর্তী ধাপে বিলের ওপর সংশোধনী প্রস্তাব দেওয়ার সুযোগ পান সংসদ সদস্যরা। সংশোধনী প্রস্তাবের ওপরও আলোচনা করার সুযোগ পান সংসদ সদস্যরা।

আইন প্রণয়ন, প্রশ্নোত্তর, জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ—এসব নিয়মিত কার্যক্রমের বাইরে এই অধিবেশনে মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করার কথা রয়েছে।

সংসদে মোট ৫০টি স্থায়ী কমিটি আছে। চলতি সংসদে এখন পর্যন্ত বিষয়ভিত্তিক ছয়টি ও মন্ত্রণালয়ভিত্তিক নয়টি মিলিয়ে ১৫টি স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।

কার্যপ্রণালিবিধিতে নতুন সংসদ যাত্রা শুরুর প্রথম তিনটি অধিবেশনের মধ্যে মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটি গঠনের বাধ্যবাধকতা আছে। এই অধিবেশনে বাকি ৩৫টি সংসদীয় কমিটি গঠন করা হবে।

আবদুল মঈন খান ও আন্দালিভ রহমান পার্থ যথাক্রমে পরিকল্পনা এবং আইন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছিল। তাঁরা মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় এই দুটি কমিটিও পুনর্গঠন করতে হবে।

শেয়ার করুন