ডেস্ক রিপোর্ট

১৪ জানুয়ারি ২০২৪, ১০:৫৬ অপরাহ্ণ

অসহায় শীতার্ত মানুষের পাশে ছাত্রফ্রন্টের নেতা কর্মীরা

আপডেট টাইম : জানুয়ারি ১৪, ২০২৪ ১০:৫৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:  প্রবল শৈত প্রবাহ জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে ছিন্নমুল ও দরিদ্র মানুষেরা শীত বস্ত্রের অভাবে বেশ কষ্টে দিনাতিপাত করছে। শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা কর্মীরা শীতার্ত মানুষের জন্য নগদ অর্থ ও শীতবস্ত্র সংগ্রহে নেমেছে।

নেতা কর্মীরা আজ ১৪ই জানুয়ারি ২৪’ সকাল ১১টায় নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন মার্কেট ও পথচারীদের থেকে নগদ অর্থ ও শীতবস্ত্র সংগ্রহ করেছেন।

তারা বলেন আগামী কয়েকদিন এ কাজ অব্যাহত থাকবে। সংগৃহীত অর্থ ও শীতবস্ত্র উত্তরবঙ্গের দরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হবে। যারা সহযোগিতা করতে চান, তারা ২নং রেলগেইট বাসদ কার্যালয়ে বা সংগটনের আহ্বায়ক সাইফুল ইসলাম (০১৭৮১-৭৩৬৮৭৯) ও সাধারণ সম্পাদক নাছিমা আক্তার (০১৯২৩-৭১৭৮৬৬) এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।

শেয়ার করুন