ডেস্ক রিপোর্ট

২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

৭ জানুয়ারির ভোট ক্ষমতাসীনদের ‘কাল’ হবে: বাম জোট

আপডেট টাইম : ডিসেম্বর ২৭, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকর ডেস্ক: ‘ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র প্রতিষ্ঠার’ সংগ্রাম জোরদার করার জন্য দেশের সব গণতান্ত্রিক দল, ব্যক্তি ও শক্তিকে রাজপথের লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নেতারা বলেছেন, আওয়ামী লীগ ও তার সঙ্গীরা ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি প্রহসনমূলক নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর। তাদের এই ‘গণতন্ত্র হত্যা অভিযান’ দেশের মানুষই প্রতিরোধ করবে। ৭ জানুয়ারির নির্বাচন ক্ষমতাসীনদের জন্য ‘কাল’ হবে।

মঙ্গলবার রাজধানীর ধূপখোলা বাজারে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে এই নির্বাচন বর্জনের আহ্বানে গণসংযোগ ও পথসভা হয়।

সিপিবি সূত্রাপুর থানা কমিটির সভাপতি আবু তাহের বকুলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, সিপিবির সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জলি তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীর, বাসদের (মার্কসবাদী) মহানগর কমিটির নেতা মোহাম্মদ সোয়াইব প্রমুখ।

এর আগে জোট নেতাকর্মীরা আগামী নির্বাচন বর্জনের আহ্বান-সংবলিত প্রচারপত্র বিতরণ করেন।

শেয়ার করুন