ডেস্ক রিপোর্ট
২১ জুলাই ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা, বাৎসরিক ১০ শতাংশ মজুরি বৃদ্ধি ও ৫ টি গ্রেড এবং পিস রেট বা ঠিকা চুক্তির শ্রমিকদের মজুরি কমপক্ষে ৩য় গ্রেডের সমান হারে নির্ধারণের বিধান রেখে অবিলম্বে নতুন মজুরি কাঠামো ঘোষণার দাবিতে আজ বৃহস্পতিবার (২০ জুলাই ২০২৩) সকাল সাড়ে ১১ টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশ করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।
সংগঠনের সভাপতি আহসান হাবিব বুলবুল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের সঞ্চালনায় স্মারকলিপি প্রদান পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন, আল আমিন হাওলাদার শ্রাবন, আনোয়ার খান, রুহুল আমিন সোহাগ, এস.এম. কাদির, আনিসুর রহমান প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মুল্যবৃদ্ধির ফলে শ্রমিকদের জীবনধারণ অসম্ভব হয়ে যাওয়ায় গার্মেন্ট শ্রমিকরা গতবছর থেকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিল। শ্রমিকদের দাবির মুখে সরকার গত ১০ এপ্রিল নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে মজুরি বোর্ড গঠনের তিন মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও মাত্র একটি পরিচিতি সভা ব্যাতিত মজুরি নির্ধারণ সংক্রান্ত কাজে কোনো অগ্রগতি হয়নি অথচ শ্রম আইন অনুসারে গঠনের ছয় মাসের মধ্যে মজুরি বোর্ড কে মজুরি নির্ধারণ করতে হয়। মজুরি বোর্ডের এই ধিরে চলা নতুন মজুরি ঘোষণা কে বিলম্বিত করবে বলে আশংকা তৈরি হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, সংবিধানের বৈষম্য নিরসন ও সমতার নীতি, শ্রম আইনে উল্লেখিত মজুরি নির্ধারণের মানদন্ড, শ্রম ক্ষেত্রে অর্জিত অধিকার সংকুচিত না করার রীতি, নিত্য পণ্যের মুল্য ও মুদ্রা স্ফীতি, শ্রমিকের খাদ্য ও জীবনমানের ব্যয়, প্রতিযোগী রাষ্ট্রসমুহে শ্রমিকদের মজুরির পরিমাণ, আমাদের দেশের জাতীয় প্রবৃদ্ধি, মাথাপিছু আয়বৃদ্ধি, রাস্ট্রীয় প্রতিষ্ঠানের মজুরি কাঠামোসহসহ মজুরি সংশ্লিষ্ট সকল বিষয়াবলি বিশ্লেষণ করে আমরা স্মারকলিপিতে ব্যাখ্যা করেছি কেন গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম ২৩ হাজার টাকার কম বলে ন্যয্য হরেনা।
নেতৃবৃন্দ বিদ্যমান মজুরি কাঠামো ব্যবহার করে শ্রমিকদের বঞ্চিত করার মালিকদের অপকৌশল সমুহ তুলে ধরেন এবং ৭ টার পরিবর্তে ৫ টা গ্রেডে মজুরি নির্ধারণের দাবি জানান। মজুরি বাড়ালে গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাবে বা গার্মেন্টসে কাজের অর্ডার অর্ধেকে নেমে গেছে এইরূপ অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, ২০২২-২৩ অর্থ বছরেও তৈরি পোষাক শিল্পে রপ্তানি ৪ বিলিয়ন ডলার বেড়েছে।
নেতৃবৃন্দ, মজুরি ঘোষণায় কোনো অন্যায্যতা সহ্য করা হবেনা বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন।