ডেস্ক রিপোর্ট

১৬ এপ্রিল ২০২৩, ৭:৪৭ অপরাহ্ণ

সোহাগ ইস্যুতে সোমবার জরুরি সভায় বসছে বাফুফে

আপডেট টাইম : এপ্রিল ১৬, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন সাধারণ সম্পাদকশূন্য। মো. আবু নাইম সোহগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।

বাফুফেতে সভাপতির পরই গুরুত্বপূর্ণ ও ক্ষমতাধর সাধারণ সম্পাদক। যে কারণে, বাফুফেকে দ্রুতই এই পদের জন্য নতুন কাউকে বেছে নিতে হবে। সোহাগ এখন অতীত। শনিবারই বাফুফে ভবন থেকে সোহাগের নামফলক তুলে ফেলা হচ্ছে। সহসাই সেখানে বসবে নতুন নামফলক। সেই ব্যক্তি কে?

সাধারণ সম্পাদক নিষিদ্ধ হয়েছেন ১৪ ফেব্রুয়ারি। পরের দিন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন ভবনে এসে জানিয়েছেন তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।

তখনই বলেছিলেন, সোমবার জরুরী সভা শেষেই জানা যাবে তাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। আগামীকাল সোমবার সেই গুরুত্বপূর্ণ জরুরি সভা বসছে বাফুফে ভবনে বিকেল চারটায়।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন স্বাক্ষরিত সভার নোটিশ এরই মধ্যে বিতরণ করা হয়েছে নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে। কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার বিকেলে জরুরি সভা ডেকেছি।’

সভার একটিই এজেন্ডা, সাধারণ সম্পাদক নিষিদ্ধ হওয়ায় বাফুফের করণীয়। গুরুত্বপূর্ণ ওই চেয়ারে কাকে বসাবে বাফুফে? নতুন কাউকে নিয়োগ দেওয়া সময়সাপেক্ষ ব্যাপার। যে কারণে, প্রশাসনিক কাজ চালিয়ে নিতে কাউকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিতে পারে বাফুফের নির্বাহী কমিটি।

নিষিদ্ধ হওয়া আবু নাইম সোহাগও প্রথমে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। বাফুফের প্রথম বেতনভুক্ত সাধারণ সম্পাদক ছিলেন দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী পামেল। ২০১১ সালে পামেলের মৃত্যুর পর তৎকালীন ম্যানেজার (কম্পিটিশেন) মো. আবু নাইম সোহাগকে করা হয়েছিল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এক বছর পরই তিনি পূর্ণাঙ্গভাবে পেয়েছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব।

শেয়ার করুন