ডেস্ক রিপোর্ট

২১ মার্চ ২০২৩, ১১:১৬ অপরাহ্ণ

মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই

আপডেট টাইম : মার্চ ২১, ২০২৩ ১১:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: মুক্তিযোদ্ধা ও অভিনেতা খালেকুজ্জামান আর নেই। মঙ্গলবার সকালে মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে জিশান।

খালেকুজ্জামানের জানাজা নিকেতন ও বিমানবন্দর কার্গো মাঠে অনুষ্ঠিত হবে। তারপর অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়ি নরসিংদীতে। সেখানে তৃতীয় জানাজা শেষে বাবা-মায়ের পাশে তাকে দাফন করা হবে।

জিশান জানান, সকাল ১১টার দিকে নিজ বাসাতেই ইন্তেকাল করেছেন অভিনেতা। তার কোনও সমস্যা ছিলো না। দুদিন আগে জ্বর হয়েছিল, সেটাও ভালো হয়ে যায়। একেবারে হুট করেই আমাদের ছেড়ে চলে গেলেন।’

এদিকে খালেকুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের অনেকেই। নির্মাতা শিহাব শাহীন সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, “আমার অনেক প্রিয়, অনেক দিনের সহকর্মী খালেক ভাই আজ (২১ মার্চ) সকালে মারা গেছেন। সেই ২০০৭ সাল থেকে ‘এক্স ফ্যাক্টর’ দিয়ে খালেক ভাইয়ের সঙ্গে পথচলা। অসংখ্য কাজ হয়েছে খালেক ভাইয়ের সাথে। আজ ছেড়ে চলে গেলেন। দারুণ ভালো একজন মানুষ ছিলেন খালেকুজ্জামান!”

কাজ করেছেন বহুল জনপ্রিয় নাটক ‘বড় ছেলে’সহ এই সময়ের বহু নাটকে। এছাড়া মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’, শিহাব শাহীনের ‘ছুঁয়ে দিলে মন’, অনম বিশ্বাসের ‘দেবী’ সিনেমায়ও দেখা গেছে এই অভিনেতাকে।

তার অভিনীত প্রথম নাটক ‘সর্পভ্রমে রজ্জু’ বিটিভিতে প্রচার হয়েছিলো। ১৯৭৫ সালে তিনি বিটিভির তালিকাভূক্ত শিল্পী হন।

শেয়ার করুন