ডেস্ক রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: জাতীয় যাদুঘরে রাষ্ট্রপতির প্রোগ্রাম থাকায় শাহবাগে কোন সভা সমাবেশ করা যাবেনা বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ। সে কারনে আগামিকাল ১৮ মার্চ একই সময়ে বিকেল সাড়ে তিনটায় বাম জোটের সমাবেশ শাহবাগের পরিবর্তে পল্টন মোড়ে অনুষ্ঠিত হবে।
ফ্যাসিবাদী দুঃশাসনের অবসান, অবৈধ সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার, চালসহ নিত্যপণ্য ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে সমাবেশে বাম জোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে আগামীকালের সমাবেশ সফল করতে বাম জোটের শরীক দলসমূহের নেতাকর্মীদের এবং সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।