ডেস্ক রিপোর্ট

১৬ মে ২০২১, ৬:১৩ অপরাহ্ণ

কওমি মাদ্রাসাও বন্ধ থাকছে

আপডেট টাইম : মে ১৬, ২০২১ ৬:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: আগামী ২৯ মে পর্যন্ত কওমি মাদ্রাসাও বন্ধ থাকবে। রবিবার (১৬ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। এর আগে শনিবার (১৫ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার (১৬ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ২৯ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি নির্ধারিত সময় পর্যন্ত কওমি মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়।

এর আগে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্ডারগার্টেনসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয় আগামী ২৯ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে।

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়ে দুই মন্ত্রণালয় জানায় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হবে। আর এ সময় পর্যন্ত শিক্ষার্থীদের বাসস্থানে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন