ডেস্ক রিপোর্ট

২০ আগস্ট ২০২২, ৪:০১ অপরাহ্ণ

শস্যবাহী আরও দুই জাহাজ ইউক্রেন ছেড়েছে: তুরস্ক

আপডেট টাইম : আগস্ট ২০, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: শস্য বহনকারী আরও দুইটি জাহাজ ইউক্রেন ছেড়েছে। দেশটির চোরনোমর্স্ক বন্দর থেকে জাহাজ দুইটি যাত্রা করেছে। শনিবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শস্য রফতানি সংক্রান্ত চুক্তির মধ্যস্থতাকারী তুরস্কের তরফে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনীয় শস্য রফতানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। আঙ্কারা জানিয়েছে, ওই চুক্তির আওতায় ইতোমধ্যেই ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর ছেড়েছে মোট ২৭টি জাহাজ।

রয়টার্স জানিয়েছে, খাদ্যশস্য নিয়ে নতুন করে ইউক্রেন ত্যাগ করা জাহাজ দুইটি হচ্ছে জুমরুত আনা এবং এমভি ওশান এস। এগুলোতে যথাক্রমে ছয় হাজার ৩০০ টন সূর্যমুখী তেল এবং ২৫ হাজার টন গম লোড করা হয়েছে। এগুলো মূলত ফ্রান্স, সুদান, তুরস্ক ও নেদারল্যান্ডে পৌঁছাবে।

শেয়ার করুন