ডেস্ক রিপোর্ট

২৪ জুন ২০২২, ৯:৫৭ অপরাহ্ণ

জাতীয় ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট টাইম : জুন ২৪, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশ জাতীয় ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিলেটে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) কানাইঘাট উপজেলা, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায়, ওসমানী নগর উপজেলার বুরুংগা এলাকায় বাংলাদেশ জাতীয় ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. আব্দুল লতিফ সরকার সহ নেতৃবৃন্দ এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় তিনি সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে সামর্থ অনুযায়ী বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ শাহাজান সিরাজ, সহ সভাপতি তরিকুল ইসলাম তপু, সহ সভাপতি মোঃ সৈয়দ আহমেদ আলী, সহ সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর শাখার আহবায়ক আবদাল হোসেন আফজল, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ কবির হোসেন, মহিলা বিষয় সম্পাদক মোছাঃ বিলকিস বেগম, সহ দূর্গা মনি, জৈন্তাপুর কানাইঘাট উপজেলা ডা. নেহারুন নেছা নেহার, মো. রহমতুল্লাহ, শ্রমিক নেতা আব্দুল মতিন, সোহিন আহামদ, ইমন আহামদ প্রমুখ।

শেয়ার করুন