ডেস্ক রিপোর্ট

১৭ জুন ২০২২, ১০:১৫ অপরাহ্ণ

বামছাস’র বৃত্তি প্রদান সুসম্পন্ন

আপডেট টাইম : জুন ১৭, ২০২২ ১০:১৫ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশের মণিপুরী ছাত্র সমাজের একমাত্র প্রতিনিধিত্বকারী ও দীর্ঘ ৩৭ বছরের ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন ” বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) কর্তৃক প্রদত্ত বাংলাদেশের মণিপুরী ছাত্র ছাত্রীদের সক্রিয় অংশগ্রহনে অনুষ্ঠিত প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা- ২০২১- এ কৃতকার্য ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অদ্য ১৭ জুন ২০২২,শুক্রবার সন্ধ্যা ০৬ ঘটিকার সময় স্থানীয় কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) আয়োজিত এবং বামছাস’র প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী অসেম্ সত্যজিত সিংহ’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বামছাস সভাপতি থোকচম্ বিকি সিংহ’। শারীরিক অসুস্থতার কারনে আজকের মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক জাকির হোসেন মহোদয় উপস্থিত হতে না পারার জন্য দুঃখ প্রকাশ এবং অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বার্তা পাঠিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সম্মানিত অধ্যক্ষ জনাব ছয়ফুল করিম চৌধুরী হায়াত।

সম্মানিত অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এন. এম. এডুকেশনাল ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ও বামছাস এর অন্যতম উপদেষ্টা শ্রী এল. নন্দলাল সিংহ।

বাংলাদেশের মণিপুরী অধ্যুষিত বিভিন্ন জেলা ও উপজেলার প্রায় দেড় শতাধিক পরীক্ষার্থীর মধ্যে এবছর উভয় শ্রেনীতে মোট ১১ জন কৃতকার্য ছাত্র/ছাত্রীকে উক্ত অনুষ্ঠানে নগদ অর্থ, ক্রেষ্ট ও সনদপত্র বিতরনের মাধ্যমে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রনিক সিংহ।

অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন বামছাস কেন্দ্রীয় কমিটির সাবেক সুযোগ্য সভাপতি এইচ. মনিলাল সিংহ,সহসভাপতি মুকেশ ময়েংবম্, কিষান সিংহ, কোষাধ্যক্ষ অনুরাগ রাজ কুমার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন থোকচম্ কমলিকা।

শেয়ার করুন