ডেস্ক রিপোর্ট

১১ জুন ২০২২, ৭:৩২ অপরাহ্ণ

স্বাস্থ্যকেন্দ্রে মিলল পরিদর্শকের ঝুলন্ত মরদেহ

আপডেট টাইম : জুন ১১, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে পরিদর্শক জ্যোতিষ দাসের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ জুন) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। জ্যোতিষ দাস আতুকুড়া গ্রামের জয় কিশোর দাসের ছেলে।

বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জ্যোতিষের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন