ডেস্ক রিপোর্ট
৮ জুন ২০২২, ১:৩৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: রাষ্ট্র সংস্কার আন্দোলন এর সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ গণতন্ত্র মঞ্চ’র নেতাকর্মীদের ওপর চট্টগ্রাম মেডিকেলে ছাত্রলীগ-যুবলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এক বিবৃতিতে একথা বলেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।
৭ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণস্থল বিএম কনটেইনার ডিপো দেখতে যান গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ৷ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন সহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা সেখান থেকে বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান৷ ডিপোতে বিস্ফোরণে আহত ব্যক্তিদের দেখে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেতৃবৃন্দ বের হন৷ নেতৃবৃন্দের অনেকেই গাড়িতে উঠে যাওয়ার পরে ইমরান ইমন যখন গাড়িতে উঠতে যাচ্ছিলেন, সে সময় ‘শু……র বাচ্ছা কি করতে আইসোস’ বলে প্রথমে তার ওপর হামলা চালায় ছাত্র-যুবলীগ সন্ত্রাসীরা। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গাড়ির উপর হামলা চালায় এবং গাড়ি ঘিরে ফেলে ভেতর থেকে নেতৃবৃন্দকে বের করে করে হামলা চালানো হয়।
সন্ত্রাসী হামলায় গুরুতর আহন হন গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, চট্টগ্রাম গণসংহতির সমন্বয়ক হাসান মারুফ রুমি, জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, জসীম উদ্দিন এবং সদস্য কামরুন নাহার ডলি। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
বিবৃতিতে হাসনাত কাইয়ূম আরও বলেন, একটা সরকার কতটা ফ্যাসিবাদী ও গণ-বিরোধী হলে আহতদের দেখতে যাওয়া রাজনৈতিক নেতাকর্মীদের ওপর পেটোয়া বাহিনি লেলিয়ে দিতে পারে! দেশ আজ আওয়ামী ফ্যাসিবাদের কবলে জর্জরিত, রক্তাক্ত৷ পরিস্থিতি এত নজিরবিহীন পর্যায়ের নাজুক ও ভয়াবহ যে, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নিশ্চিত করতে হলেও আজকে বাংলাদেশের মানুষকে এই দানবীয় রাষ্ট্র সংস্কার করতে হবে৷ তিনি বাংলাদেশের সকল গণতান্ত্রিক মানুষকে এই দানবীয় মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান।