ডেস্ক রিপোর্ট

৩১ মে ২০২২, ৩:১৩ অপরাহ্ণ

শাবিপ্রবির পরিবহন পুলে যুক্ত হলো শিক্ষার্থীদের আরও দুই বাস

আপডেট টাইম : মে ৩১, ২০২২ ৩:১৩ অপরাহ্ণ

শেয়ার করুন

শাবিপ্রবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলে শিক্ষার্থীদের জন্য আরও নতুন দুইটি বাস যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুইটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, মাত্র কয়েক বছর আগেও শিক্ষার্থীদের পরিবহন সুবিধা অপ্রতুল ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও আপ্রাণ চেষ্টার ফলে এ সংকট থেকে বের হওয়া সম্ভব হয়েছে। কয়েকবছরের মধ্যে পরিবহরন শাখায় ১৬টি বাস সংযোজন করা হয়েছে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতা রয়েছে। তিনি আরও বলেন, আগামী জুলাই মাসের পর অর্থাৎ দুয়েক মাসের মধ্যে আরও ২টি বাস ক্রয় করা হবে।

তিনি আরও বলেন, পরিবহন, শিক্ষা, অবকাঠামোসহ সকলক্ষেত্রে আমাদের সফলতার মূল কারণ হচ্ছে এটি একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান। এখানে সুশাসন বজায় রয়েছে। ফলে সবকিছুই দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. জহির বিন আলমসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দকে নিয়ে বাসে চড়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শেয়ার করুন