ডেস্ক রিপোর্ট

৬ মে ২০২১, ৮:৩৭ অপরাহ্ণ

সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে পরিবেশ বীক্ষণের বিক্ষোভ

আপডেট টাইম : মে ৬, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক ::  সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটার প্রতিবাদে গণপূর্ত ভবনের সামনে বিক্ষোভ করেছে পরিবেশ বীক্ষণ, কবি নজরুল সরকারি কলেজ।

৬ মে দুপুর ১২টায় অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল কলেজের সাবেক সভাপতি দীপক শীলের সভাপতিত্বে ও কবি নজরুল কলেজের বর্তমান সভাপতি শামীম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের সহসভাপতি সুমাইয়া সেতু।

তিনি বলেন সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নের নামে গাছ গাটা বন্ধ করতে হবে। আজকে উন্নয়নের নামে অবাধে গাছ কাটা বন্ধের দাবিতে আমরা দাড়িয়েছি। এই যে দাড়িয়েছি এটাই শেষ নয়। সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুল্লাহ উন্নয়নের নামে গাছ কাটা বন্ধে আন্দোলন গড়ে তোলার আহবান জানান। বিক্ষোভে আরো উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন ঢাকা কলেজের সভাপতি জুবায়ের প্রধান, সাবেক সভাপতি মোর্শেদ হালিম ও পরিবেশ বীক্ষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সূত্রাপুরের নেতাকর্মীরা।

শেয়ার করুন