ডেস্ক রিপোর্ট
৩ এপ্রিল ২০২২, ৬:৪২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: টিপ পরায় নারীকে লাঞ্চনা সংস্কৃতির উপর আঘাত বলে মন্তব্য করে প্রীতিলতা ব্রিগেডের নেতৃবৃন্দ লাঞ্চনাকারী পুলিশ সদস্যকে অবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানান।
রোববার, ০৩ এপ্রিল প্রীতিলতা ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়, গতকাল (২ এপ্রিল ২০২২) রোজ শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় তেঁজগাও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে টিপ পরার কারণে ইভটিজিং করা এবং তার উপর হামলা চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিচারের দাবি জানায় প্রীতিলতা ব্রিগেড। নারীর উপর সহিংসতা, নিপীড়ন, কটুক্তি,হামলা এদেশে নতুন কিছু না। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটেই চলছে।বিচারহীনতার সংস্কৃতি আমদের দেশে কতটা জেঁকে বসে আছে তার সর্বশেষ উদহারন হলো তেঁজগাও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের ঘটনা। ইভ টিজিং নিয়ে বাংলাদেশের আইনও খুব শক্তিশালী কিছু না৷ পেনাল কোড ৫০৯-এ শুধু বলা আছে যে, কোনো নারীর শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্য, কোনো শব্দ উচ্চারণ, আওয়াজ বা অঙ্গভঙ্গি তৈরি বা কোনো কিছু প্রদর্শন করে, এটা জেনে যে উক্ত নারী সেই শব্দ, আওয়াজ শুনবেন বা উক্ত নারী সেই অঙ্গভঙ্গি দেখবেন বা তা উক্ত নারীর গোপনীয়তায় আঘাত হানবে, সেক্ষেত্রে তিনি সর্বোচ্চ এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন৷ এ ধারার শাস্তি পর্যন্ত যাওয়ার কোন সহজ পথও নেই নারীর জন্যে। তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা এর বিচার দেখতে পাই না। আইনত যে কোন ধর্ম বা বর্ণের মানুষের টিপ পরায় নিষেধাজ্ঞা নেই কিন্তু রাষ্ট্রের নাগরিক নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন আরো বেশি চিন্তার কারন হয়ে দারায়। জনগন তাহলে কার কাছে নিরাপদ এই প্রশ্ন বিভিন্ন সময়েই আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ডে উঠতে দেখা যায়। আমরা প্রীতিলতা ব্রিগেড থেকে বলতে চাই মুক্তিযুদ্ধের এই বাংলাদেশে এই রকম সাম্প্রদায়িক মানসিকতার কোন জায়গা থাকতে পারে না। গত কালের ঘটনায় দায়ী পুলিশ সদস্যকে চাকুরী থেকে প্রত্যাহার করে তাকে আইনের আওতায় আনতে হবে এবং নারীর জন্যে নিরাপদ রাষ্ট্র গঠন করতে হবে যাতে সকল মানুষ তার পোষাকের স্বাধীনতা পায় ধর্ম বর্ণ নির্বিশেষে। আর বাংলাদেশকে যারা এই রকম নানা ফতোয়ার মধ্য দিয়ে সাম্প্রদায়িক শক্তির ঘাঁটিতে পরিণত করতে চায় আগামী দিনে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে প্রীতিলতা ব্রিগেড।