ডেস্ক রিপোর্ট

৩০ এপ্রিল ২০২১, ৮:৩০ অপরাহ্ণ

দলের প্রার্থীদের জরুরি বৈঠকে ডেকেছেন মমতা

আপডেট টাইম : এপ্রিল ৩০, ২০২১ ৮:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ভোটের ফলাফল ঘোষণার পর দল বদল না করতে তৃণমূল নেতাকর্মীদের সাথে আজ জরুরি বৈঠক ডেকেছেন মমতা বন্দোপাধ্যায়। ভার্চুয়াল এই বৈঠকে দলীয় সব প্রার্থীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নির্বাচনে তৃণমূলের জয়ের পর কোন প্রার্থী যেন সংগঠন বদল না করে সে বিষয়ে আগাম সর্তকতা দেয়া হবে। অর্থাৎ তৃণমূল ছেড়ে কোন প্রার্থী যেন বিজেপিতে যোগ না দিতে প্রার্থীদের সাবধান করবেন মমতা। এছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণার দিন কাউন্টিং এজেন্টদের উপর বিশেষ নজর রাখারও আহ্বান জানান হবে বৈঠকটিতে।

তৃণমূল নেতারা ১৯০টি আসন জয়ের ধারণা করছেন। জয় নিয়ে সংশয় না থাকলেও অনেকেই ধারণা করছেন, ১৭০ এর মধ্যে আসন থাকলে চলতে পারে বিধায়ক কেনাবেচার লড়াই।

শেয়ার করুন