ডেস্ক রিপোর্ট

১৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৪০ অপরাহ্ণ

মালি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা ফ্রান্সের

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১১:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: প্রায় এক দশক পর আফ্রিকার দেশ মালি থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন।

২০১৩ সালে ফরাসী সেনারা দেশটিতে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শুরু করে। আজ ফ্রান্স ও এর মিত্রদের বিবৃতিতে বলা হয়, মালির ক্ষমতাসীন সামরিক সরকারের ‘একাধকি বাধা’ বা শর্তের কারণে কাজ করা সম্ভব না।

দেশটির সামরিক জান্তার ক্রমবর্ধমান বৈরিতার কারণে কূটনৈতিক সম্পর্ক ভেঙে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাকরন।

ফ্রান্সের সেনা প্রত্যাহারের এ ঘোষণা মালিতে তাদের সেনাদের ব্যর্থতার দায় স্বীকার বলে মনে করা হচ্ছে। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন ম্যাকরন।

এ বিষয়ে সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সাল বলেন, আমি বুঝতে পেরেছি কেন ফ্রান্স মালি থেকে তার সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে, আমাকে আশ্বস্ত করা হয়েছে যে সাহেলে ইসলামপন্থী জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে তারা।

শেয়ার করুন