ডেস্ক রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২২, ১০:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: আগামীকাল (২৭ জানুয়ারি) পর্দা উঠছে পাকিস্তান সুপার লিগের। চলছে পিএসএল আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এর মধ্যেই পিএসএল ভেন্যু পাকিস্তানের করাচি জাতীয় স্টেডিয়ামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, করাচি স্টেডিয়ামে আগুন লাগার ঘটনাটি। যদিও দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জিও নিউজের দাবি, ধারাভাষ্যকক্ষটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। পিএসএলের জন্য বিশেষভাবে সাজানো হয়েছিল কক্ষটি। বাউন্ডারি সীমানার দড়ি এ আগুনে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে কেউ হতাহত হয়নি।
আগামীকাল পিএসলের প্রথম ম্যাচটি হবে করাচি স্টেডিয়ামে। যেখানে স্বাগতিক করাচি কিংস মুখোমুখি হবে মুলতান সুলতানসের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
Fire erupted in National Stadium last night. Situation under control now#PSL7 #LevelHai pic.twitter.com/qSJmTdne1j
— muzamilasif (@muzamilasif4) January 26, 2022