ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২১, ৮:৪০ অপরাহ্ণ

বায়ার্নের কোচ হচ্ছেন হুলিয়ান নাগেলসম্যান

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২১ ৮:৪০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চলতি মৌসুম শেষে ৫ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিথে যোগ দেবেন আরবি লাইপজিগের কোচ হুলিয়ান নাগেলসম্যান। খবরটি নিশ্চিত জার্মান চ্যাম্পিয়নরা।

এই মৌসুম শেষে অ্যালিয়েঞ্জ অ্যারেনা ছাড়ার ঘোষণা দেন বাভারিয়ানদের বর্তমান কোচ হ্যান্সি ফ্লিক। তার পরিবর্তে বায়ার্নে যোগ দেবেন নাগেলসম্যান।

৩৩ বছর বয়সী নাগেলসম্যান বর্তমানে ইউরোপের সবচেয়ে উচ্চ দর সম্পন্ন কোচদের একজন। তার জন্য বায়ার্নকে ২৫ মিলিয়ন ইউরো ছাড়তে হচ্ছে পকেট থেকে। গত বছর নাগেলসম্যানের অধীনে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলে জার্মান ক্লাব লাইপজিগ।

বায়ার্নের প্রেসিডেন্ট হার্বার্ট হেইনার বলেন, ‘হুলিয়ান নাগেলসম্যান একটি নতুন প্রজন্মের প্রশিক্ষক হিসেবে দাঁড়িয়েছেন।’

অন্যদিকে বায়ার্ন অধ্যায় শেষে জার্মানির জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল ফ্লিকের। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব ছাড়তে পারেন জোয়াকিম লো। তারই স্থলাভিষিক্ত হতে পারেন ফ্লিক।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে মাত্র ২৮ বছর বয়সে হফেনহেইমের দায়িত্ব নিয়ে বুন্দেসলিগা ইতিহাসের সবেচেয়ে কম বয়সী কোচ হিসেবে ইতিহাস গড়েন নাগেলসম্যান। এরপর ২০১৯ সালে তিনি যোগ দেন লাইপজিগে। প্রথম মৌসুমেই বুন্দেসলিগায় পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান দখল করে তার দল আর চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম মৌসুমেই সেমিফাইনালে খেলে লাইপজিগ।

শেয়ার করুন