ডেস্ক রিপোর্ট

৩১ ডিসেম্বর ২০২১, ৪:৪৯ অপরাহ্ণ

ব্যাটারি চালিত রিকশা ভ্যান উচ্ছেদ বন্ধ সহ তিন দফা দাবিতে গাজীপুরে মানববন্ধন

আপডেট টাইম : ডিসেম্বর ৩১, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ইজিবাইক – ভ্যান – রিক্সা বন্ধ ও আমদানি রপ্তানি ঘোষিত হাইকোর্টের রায় প্রত্যাহারে দাবিতে আজ সকাল ১০ঃ৩০ টায় ইজিবাইক – রিক্সা-ভ্যান অধিকার রক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে গাজীপুর চৌরাস্তা মোড়ে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্দোলন এর সংগঠক আরমান হোসাইন এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন- বক্তব্য রাখেন গোলাম রাব্বানী, জিহাদ আহমেদ, সাগর হোসেন, শাজাহান মিয়া, রায়হান আহমেদ |

বক্তারা বলেন মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা দেশের অর্থনীতি ও ইজিবাইক-ভ্যান-রিক্সা চালক সহ প্রায় দেড় কোটি মানুষের স্বার্থের পরিপন্থী। এই সকল মানুষের পরিস্থিতির কথা বিবেচনা না করেই এই রায় প্রদান করা হয়েছে। এখানে যে অভিযোগের কথা বলা হয়েছে তা সম্পুর্ণ ভিত্তিহীন। এক শ্রেণির ব্যবসায়ীর স্বার্থ হাসিল করার জন্য উক্ত রায় প্রদান করা হয়েছে। অনতিবিলম্বে যদি এই রায় প্রত্যাহার করা না হয়, তাহলে সমস্ত ইজিবাইক – ভ্যান – রিক্সা চালক – মালিকদের সাথে করে নিয়ে দুর্বার আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। আজকের মানববন্ধন থেকে আগামী ৪ জানুয়ারি গাজীপুর ডিসি অফিস বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে মানববন্ধন শেষ করা হয়।

দাবি সমূহ-

১, ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজিবাইক উচ্ছেদ নয় আধুনিকায়ন কর।

২, থ্রি- হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০২১ দ্রুত কার্যকর ও উক্ত নীতিমালার আলোকে ব্যাটারি চালিত রিক্সা- ভ্যান ও ইজিবাইকের দ্রুত নিবন্ধন, লাইসেন্স প্রদান এবং রুট পারমিট প্রদান কর।

৩, চালক, মেকানিক, গ্যারেজ মালিক,ব্যাটারি চালিত রিকশা ও ইজিবাইক মালিকসহ দেড় কোটি মানুষের
জীবন -জীবিকা বন্ধ করা যাবে না।

শেয়ার করুন