ডেস্ক রিপোর্ট

২৮ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ অপরাহ্ণ

ইসরায়েলে বার্ড ফ্লুতে ৫ হাজারের বেশি পরিযায়ী সারসের মৃত্যু

আপডেট টাইম : ডিসেম্বর ২৮, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: ইসরায়েলের উত্তরাঞ্চলে বার্ড ফ্লুতে মারা গেছে পাঁচ হাজারের বেশি পরিযায়ী সারস।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আশেপাশের এলাকায় স্থানীয় খামারিরা প্রায় ৫০ লাখ মুরগি মেরে ফেলতে বাধ্য হচ্ছেন। এ পরিস্থিতিকে দেশটির ইতিহাসে ‘সবচেয়ে মারাত্মক বন্যপ্রাণী বিপর্যয়’ বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন ইসরায়েলের পার্ক ও প্রকৃতি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ বিজ্ঞানী উরি নাভি। তিনি বলেন, পানির মাঝখানে অধিকাংশ পাখি মারা যাওয়ার কারণে সেখান থেকে সেগুলো পরিষ্কার করা কঠিন হয়ে যাচ্ছে।

হুলা লেক পার্কের মুখপাত্র ইয়ারন মাইকেলি বলেন, যেখানে সারস পাখিগুলো সবচেয়ে বেশি, সেখান থেকে পার্কের কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব মরদেহগুলো সরিয়ে নিচ্ছেন। তবে ভয়ের বিষয় হচ্ছে এগুলো থেকে অন্যান্য বন্যপ্রাণীও সংক্রমিত হতে পারে।

আফ্রিকা যাওয়ার পথে প্রতি বছর অন্তত ৫ লাখ সারস ইসরায়েল অতিক্রম করে জানিয়ে মাইকেলি বলেন, যার কিছু সংখ্যক এখানে অবস্থান করে। এবারের শীত মৌসুমে ইসরায়েলে ৩০ হাজার সারস অবস্থান করতে পারে বলে মনে করেন তিনি। তবে বর্তমানে পরিস্থিতি আগের চেয়ে উন্নতির পথে বলেও জানান হুলা লেক পার্কের মুখপাত্র।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় জানিয়েছে, কৃষি, পরিবেশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

শেয়ার করুন