ডেস্ক রিপোর্ট

১৯ ডিসেম্বর ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ

ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

আপডেট টাইম : ডিসেম্বর ১৯, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পিটার ডি হাসের মনোনয়ন করেছে দেশটির সিনেট।

শনিবার (১৮ ডিসেম্বর) কণ্ঠভোটে মার্কিন সিনেট পিটার ডি হাসের মনোনয়ন চূড়ান্ত অনুমোদন দেয়। এ-সংক্রান্ত তথ্য মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আর্ল রবার্ট মিলার। তার স্থলাভিষিক্ত হবেন পিটার ডি হাস।

পিটার ডি হাসকে গত জুলাই মাসে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পিটার ডি হাসকে দেওয়া বাইডেনের এই মনোনয়ন চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে গত অক্টোবরে মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্যমতে, পিটার ডি হাস বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন