ডেস্ক রিপোর্ট

১৪ ডিসেম্বর ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ

হাঙ্গেরিতে দুর্ঘটনায় শরণার্থীবাহী গাড়ি, নিহত ৭

আপডেট টাইম : ডিসেম্বর ১৪, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: হাঙ্গেরিতে শরণার্থী বহনকারী একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়ে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চার জন। সোমবার শেষ রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সার্বিয়া সীমান্তের মোরাহালম গ্রামে সোমবার শেষ রাতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় ওই গাড়ির চালক পুলিশ দেখে দ্রুত বেগে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করেন। গাড়িটি থামানোর সঙ্কেত দেয়া হলেও তাতে অস্বীকৃতি জানায় চালক। এর পর পরই গাড়িটি একটি বাড়িতে সজোরে ধাক্কা দেয়। রয়টার্স জানিয়েছে, গাড়িটিতে সার্বিয়ার লাইসেন্স প্লেট দেয়া। গাড়িতে এ সময় অন্তত ১০ জন শরণার্থী ছিল। এই ঘটনায় আহত চালককে আটক করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন