ডেস্ক রিপোর্ট

১০ ডিসেম্বর ২০২১, ৩:৫৯ অপরাহ্ণ

ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র

আপডেট টাইম : ডিসেম্বর ১০, ২০২১ ৩:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক::  ইউক্রেনে ক্রমবর্ধমান রুশ সামরিক আগ্রাসনের হুমকির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, ওই অঞ্চলে মার্কিন সেনা পাঠানোর কথা ভাবছে না যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি জানান, ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়টি আলোচনার টেবিলে নেই। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো জোটকে যে কোনও আক্রমণ থেকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র নৈতিক ও আইনগত বাধ্য। তবে ইউক্রেনের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। বিষয়টি নির্ভর করবে ন্যাটো জোটের বাদবাকি দেশগুলোর ইচ্ছার ওপর। ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে ক্রেমলিনকে সামরিকভাবে মোকাবেলার কোনও পরিকল্পনা আপাতত নেই।

তবে, রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে সামরিক শক্তির চেয়ে বরং কঠোরতম নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে শায়েস্তা করতে চান তিনি।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেন সংকট নিয়ে মস্কোর পরিকল্পনা এক সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে পাঠানো হবে।

 

শেয়ার করুন