ডেস্ক রিপোর্ট
৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে।
এখনও নিখোঁজ রয়েছে অন্তত ১৭ জন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা। দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় তিন হাজার ৭শ’ জনকে এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে।
আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ, ধ্বংসপ্রাপ্ত ভবন ও যানবাহনে বেঁচে যাওয়াদের পাশাপাশি মৃতদের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা। অভিযানে সহায়তার জন্য কুকুরও মোতায়েন করেছে। কর্মকর্তারা স্থানীয়দের ওই এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন।
মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।