ডেস্ক রিপোর্ট
৩ ডিসেম্বর ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর নাম পরিবর্তন করে “গনতান্ত্রিক শ্রমিক আন্দোলন” নামে নতুন শ্রমিক সংগঠন আত্মপ্রকাশ করছে।
আজ শুক্রবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় প্রতিনিধি সভা ঢাকাস্থ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি সভায় সংগঠনের নাম পরির্বতন করে নতুন কমিটি গঠন করা হয়।
কমরেড অপুদাশগুপ্তের সভাপতিত্বে ঢাকার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন গার্মেন্টস, চা, নির্মাণ, পাট, গৃহকর্মী, ইজিবাইক সেক্টরের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
প্রতিনিধি সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেডস মঞ্জুর আলম মিঠু।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষ জীবন জীবিকা নিয়ে আজ সংকটময় সময় অতিক্রম করছে। সরকার উন্নয়নের গল্প ফাঁদছে, কিন্তু শ্রমিকের খেয়ে পড়ে বেঁচে থাকা দায় হয়ে পড়ছে। জিনিস পত্রের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, গাড়িভাড়া, শিক্ষা চিকিৎসার ব্যয় তিনচার গুণ বেড়েছে। অথচ শ্রমিকের বেঁচে থাকার মজুরি বা আয় বাড়ছে না। অথচ শ্রমিকদের দাবি নিয়ে আন্দোলন করলে, ট্রেড ইউনিয়ন সংগঠিত করতে গেলে সরকার মালিকগোষ্ঠী রাষ্ট্রশক্তি এক হয়ে শ্রমিক আন্দোলন দমনে ঝাঁপিয়ে পড়ছে। ফ্যাসিবাদী এই শাসন ব্যবস্থা আজ শ্রমিক অধিকার আদায়ে পথে বড় বাধা। শ্রমিক শ্রেনির বিভিন্ন অংশের দাবি দাওয়ার ভিত্তিতে তীব্র আন্দোলনের মধ্যদিয়ে আজ শ্রমজীবী মানুষের নিজস্ব রাজনৈতিক শক্তি ও সংগঠন গড়ে তুলতে হবে। একই সাথে দেশি বিদেশি ধনীক শ্রেণির মালিকানাভিত্তিক ব্যবস্থা উচ্ছেদ করে সামাজিক মালিকানাভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শ্রমিক শ্রেনিকে প্রস্তুত হতে হবে। গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন সে লক্ষ্যে শ্রমজীবী জনগণকে সংগঠিত করবে।’
দিনব্যাপী প্রতিনিধি সভায় সংগঠনের নতুন নাম গনতান্ত্রিক শ্রমিক আনদোলন এবং অপুদাশ গুপ্তকে আহবায়ক ও সুশান্ত সিনহাকে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট সংঠনের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।