ডেস্ক রিপোর্ট

২ ডিসেম্বর ২০২১, ১:১৫ পূর্বাহ্ণ

হাফপাসের আন্দোলনকে দমনে প্রশাসনের হীন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে ছাত্র ফ্রন্ট

আপডেট টাইম : ডিসেম্বর ২, ২০২১ ১:১৫ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: শিক্ষার্থীদের চলমান নিরাপদ সড়ক ও সকল গণপরিবহনে হাফপাসের আন্দোলনকে দমনে প্রশাসনের হীন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর। বাস ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে বুধবার (১ ডিসেম্বর) পুলিশ অজ্ঞাতনামা ৭০০ জনের বিরুদ্ধে হাতিরঝিল ও রামপুরা থানায় দুটি মামলা দায়েরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা নগর।

ঢাকা নগরের সভাপতি অনিক কুমার দাস ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আজ ০১ ডিসেম্বর ২০২১ তারিখে সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে বলেন, তেলের দাম বৃদ্ধির পরপরই সকল পরিবহনে ভাড়া বাড়িয়ে দেওয়াই সারাদেশে শিক্ষার্থীরা হাফপাসের আন্দোলন শুরু করেন। আন্দোলন চলাকালীন সময়ে গুলিস্তানের ঢাকা সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেমের শিক্ষার্থী নাঈম ও রামপুরায় অনাবিল গাড়ির চাপায় একরামুন্নেছা স্কুলের শিক্ষার্থী মাঈনউদ্দিন নিহত হোন। সহপাঠীদের এমন নির্মম কাঠামোগত হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা তাদের ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।গত ২ দিন রামপুরা ব্রীজের রাস্তায় শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে নিরাপদ সড়ক ও সারাদেশে সব সময়-সব দিনে সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাসের দাবি সহ ১১ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন আমরা আশঙ্কা করছি আজকের পুলিশের করা অজ্ঞাতনামা মামলার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে দমানোর হীন প্রচেষ্টা করবে পুলিশ এবং শিক্ষার্থীদের হয়রানির শিকার হতে হবে। প্রশাসনের এই হীন প্রচেষ্টা ও শিক্ষার্থী হয়রানি রোধে সকল শিক্ষার্থীকে এর বিরুদ্ধে সংগঠিত হতে হবে। নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশের করা অজ্ঞাত মামলা প্রত্যাহার ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন পণ্ডের হীন প্রচেষ্টা বন্ধের আহ্বান জানান।

শেয়ার করুন