ডেস্ক রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ৩:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: কলকাতার তুমুল জনপ্রিয় গায়ক, সুরকার, গীতিকার অনুপম রায়ের সংসারে বিচ্ছেদের সুর। স্বামী-স্ত্রী মিলে আজ ১১ নভেম্বর টুইট করে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা দিয়েছেন। সেখানে তারা জানান, সংসার না থাকলেও দুজনে ভালো বন্ধু হয়ে রইবেন।
আরও জানান, তাদের দীর্ঘদিনের সম্পর্ক মনে রাখার মতোই ছিল। কিন্তু ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার ফারাকের জন্য স্বামী-স্ত্রী হিসাবে তারা আর থাকতে পারছেন না।
ঘটনাচক্রে এটি অনুপমের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ। টুইটে অনুপম কৃতজ্ঞতা জানিয়েছেন, বন্ধু, পরিবার এবং শুভানুধ্যায়ীদের যারা বরাবর পিয়া এবং তার পাশে থেকেছেন এবং তাদের প্রত্যেকটি পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।
সেই সহানুভূতি এবং সমর্থন যাতে ভবিষ্যতেও থাকে তার জন্যও অনুরোধ জানিয়েছেন।
এই বিবাহবিচ্ছেদকে সম্মানের সঙ্গে দেখার কথাও বলেছেন।
তবে অনুপমের এই বিয়ে বিচ্ছেদ মেনে নিতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা।