ডেস্ক রিপোর্ট

৩ নভেম্বর ২০২১, ৬:৩০ অপরাহ্ণ

ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সম্মেলন ১৮ ডিসেম্বর

আপডেট টাইম : নভেম্বর ৩, ২০২১ ৬:৩০ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ২০তম জেলা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচরে স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সরোজ কান্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের পরিচালনায় জেলা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, আগামী ১৮ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার ৩৬তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সহসভাপতি লাকি রানী দাশ-কে চেয়ারম্যান এবং জেলার সাংগঠনিক সম্পাদক রনি সেনাপতি-কে আহ্বায়ক করে ৬টি উপপরিষদসহ সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

শেয়ার করুন