ডেস্ক রিপোর্ট

২ নভেম্বর ২০২১, ১২:৩৫ অপরাহ্ণ

কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল লিটনের

আপডেট টাইম : নভেম্বর ২, ২০২১ ১২:৩৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক ছিলেন লিটন ইসলামের (৫৫)। মঙ্গলবার (২ নভেম্বর) রাত ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

নিহত লিটন (৫৫) নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের ছেলে। তিনি প্রতিদিন ঢাকার জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছে দিতেন।

ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, লিটন চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক ছিলেন। ভোর রাত ৩টার দিকে পদুয়ারবাজার ফ্লাইওভারের পশ্চিম পাশে কাভার্ড ভ্যানচাপায় দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাসটি।

দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় চালক লিটনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান উপপরিদর্শক খোরশেদ আলম।

শেয়ার করুন