ডেস্ক রিপোর্ট

১ নভেম্বর ২০২১, ১১:৩১ পূর্বাহ্ণ

চুক্তি নিয়ে মিথ্যাচার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: ম্যাক্রোঁ

আপডেট টাইম : নভেম্বর ১, ২০২১ ১১:৩১ পূর্বাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ::সাবমেরিন চুক্তি বাতিল নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। দুটি দেশের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে আরও পদক্ষেপ লাগবে বলে জানিয়েছেন তিনি।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্কট মরিসন। তার দাবি, পুরনো প্রযুক্তির সাবমেরিনগুলো তাদের প্রয়োজনে আসবেনা বলে অনেক আগেই ফ্রান্সকে জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি, ‘অকাস’চুক্তির জেরে দুটি দেশের সম্পর্কের অবনতি হয়। এরপর চলতি সপ্তাহে জি-টুয়েন্টি সম্মেলনে সাক্ষাৎ হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও ফ্রান্সের প্রেডিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর। সেখানেই সাবমেরিন চুক্তি নিয়ে সমালোচনা করেন ম্যাক্রোঁ।

এর আগে, ইন্দো-প্রশান্ত অঞ্চলে নিরাপত্তা নিয়ে তিন দেশের এ চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে টানাপোড়েন শুরু হয় ফ্রান্সের। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় ফ্রান্স। এ নিয়ে জল গড়িয়েছে অনেকদূর। তখন এই চুক্তি স্বাক্ষরকে ‘পেছন থেকে বা পিঠে ছুরি মারা’বলে অভিহিত করে প্যারিস।

উল্লেখ্য, ‘অকাস’ নামের চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহযোগিতা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গত পঞ্চাশ বছরে যুক্তরাজ্যের বাইরে প্রথম তার সাবমেরিন প্রযুক্তি অন্য কাউকে দিতে যাচ্ছে। মূলত বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রভাব কমাতেই এই চুক্তি বলে ধারণা করা হচ্ছে। যদিও ঘোষণায় চীনের নাম উল্লেখ করা হয়নি। এ চুক্তির কঠোর সমালোচনা করে একে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ ও ‘সংকীর্ণ মানসিকতা’ হিসেবে মন্তব্য করে বেইজিং।

শেয়ার করুন