ডেস্ক রিপোর্ট

১৯ অক্টোবর ২০২১, ৩:৪১ অপরাহ্ণ

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৪৩

আপডেট টাইম : অক্টোবর ১৯, ২০২১ ৩:৪১ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় সোকোতো প্রদেশে ওই ঘটনা ঘটে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সোকোতো প্রদেশের গভর্নরের কার্যালয়। গভর্নর আমিনু ওয়াজিরি তামবুয়াল বিবৃতিতে জানান, গত রোববার স্থানীয় গরন্য এলাকার একটি সাপ্তাহিক বাজারে হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরদিন সোমবার সকাল পর্যন্ত বন্দুকধারীদের ওই হামলা অব্যাহত ছিল। এতেই ৪৩ জনের প্রাণহানি ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় সাপ্তাহিক বাজারের দোকানগুলোতে বহু সংখ্যক ক্রেতা-বিক্রেতা উপস্থিত ছিলেন। এসময় বাজারটিকে চারদিক থেকে ঘিরে ফেলার পর বন্দুকধারীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

পশ্চিম আফ্রিকার অন্যতম বৃহৎ দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ডাকাতি, হত্যা, লুটপাট, স্কুলের শিক্ষার্থীদের বন্দি ও জিম্মি করে মুক্তিপণ আদায়ের মতো অপরাধ প্রায় নিয়মিত ঘটনা হয়ে উঠেছে। ফলে নিরাপত্তা সংকট সামলাতে ওই অঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে সামরিক অভিযান শুরু করে বাড়ানো হয় পুলিশের তৎপরতা।

এর আগে গেল সেপ্টেম্বরের প্রথমদিকে পুরো নাইজেরিয়ার জামফারা রাজ্যে সব ধরনের টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস বন্ধ করে রাখার নির্দেশ দেয় সরকার। এরপর কাটসিনা, সোকোটো ও কাদুনা রাজ্যে সামরিক অভিযান জোরদার হলে রাজ্যগুলোর কয়েকটি অংশেও একই নির্দেশনা জারি করে নাইজেরিয়া সরকার।

 

শেয়ার করুন