ডেস্ক রিপোর্ট
৪ অক্টোবর ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ফিকলের আঘাতে শাহাবুদ্দিন (৩৫) নামে এক ব্যাক্তি খুন হয়েছেন।
৪ অক্টোবর (সোমবার) সকাল ৯ টায় উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন একই গ্রামের মৃত ইরফান উল্লা’র পুত্র।
এলকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওমান প্রবাসী শাহাব উদ্দিন এবং হারুন মিয়ার মধ্যে বাড়ির জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে । তাদের এই বিরোধ দিন দিন বেড়েই চলছিল। সকালে দুই পরিবারের শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে হারুন মিয়া ও তার ছেলে আনোয়ার হোসেন নিহত শাহাব উদ্দিনের সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় ভাতিজা আনোয়ারের দেশীয় অস্ত্র ফিকলের আঘাতে চাচা শাহাব উদ্দিন
গুরুতর আহত হয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।