ডেস্ক রিপোর্ট

২৪ সেপ্টেম্বর ২০২১, ৩:৫১ অপরাহ্ণ

ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৪ দফা দাবিতে শ্রমিক সমাবেশ কাল

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৪, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয় আধুনিকায়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানসহ ৪ দফা দাবিতে আগামীকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর আয়োজনে সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয় রাজনৈতিক, ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, সংগ্রাম পরিষদ ও ব্যাটারিচালিত যানবাহনের চালক-মেকানিক-মালিক প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখবেন।

৪ দফা দাবির মধ্যে আছে ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয় আধুনিকায়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান,প্রতিটি সড়ক-মহাসড়কে রিকশা, ইজিবাইক সহ স্বল্প গতির এবং জনগনের সীমিত গতির যানবাহন চলাচলের স্বার্থে পৃথক লেন, সার্ভিস রোড নির্মাণ করা।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় পরিচালনা পরিষদ এর আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন এক যুক্ত বিবৃতিতে আগামীকালের শ্রমিক সমাবেশ সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন