ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২১, ৭:০১ অপরাহ্ণ

ডেঙ্গুতে ২৯ দিনে ৩০ মৃত্যু, শনাক্ত ৭১৯৯

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২১ ৭:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চলতি বছরে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে আগস্ট মাসে। আগস্টের ২৯ দিনে ৭ হাজার ১৯৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এটি এখনও পর্যন্ত এ বছরের সর্বোচ্চ শনাক্ত। এছাড়া এখনও পর্যন্ত ডেঙ্গুতে ৪২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে ৩০ জনই মারা গেছেন আগস্ট মাসে।

রবিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৫২ জন। এর মধ্যে ২০২ জনই ঢাকার, আর ঢাকার বাইরের ৫০ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১২৩ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার আছেন ৯৮০ জন, আর বাকি ১৪৩ জন ঢাকার বাইরে অন্য বিভাগের। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৯ হাজার ৮৫৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৮ হাজার ৬৯০ জন।

শেয়ার করুন