ডেস্ক রিপোর্ট

২২ জুলাই ২০২১, ৫:২৩ অপরাহ্ণ

ঈদের পর দিন পরিচ্ছন্ন নগরী পেল রাজশাহীবাসী

আপডেট টাইম : জুলাই ২২, ২০২১ ৫:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ঈদের রাতেই কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পরদিন সকালে পরিচ্ছন্ন নগরী পেল রাজশাহীবাসী।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে কোরবানির বর্জ্য অপসারণে সহযোগিতা করায় নগরবাসীকে জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাসিক সূত্র জানায়, নগরীতে ৩০টি ওয়ার্ডে পশু কোরবানির জন্য এ বছর মোট ২১০ টি পয়েন্ট করে দেয়া হয়। নগরবাসী যেনো যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলেন এ বিষয়েও নির্দেশনা প্রদান করা হয় রাসিক মেয়রের পক্ষ থেকে। এ লক্ষ্যে রাসিকে বর্জ্য অপসারণে সকাল ১০টা থেকে কাজ শুরু করে রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা।

এ বিষয়ে রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, ‘মেয়রের নির্দেশে ঈদের দিন রাতের মধ্যেই নগরীতে কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩ টার মধ্যে সকল বর্জ্য অপসারণ করা হয়। পশু কুরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা হয়। পরবর্তীতে সেসব স্থানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।’

শেয়ার করুন