ডেস্ক রিপোর্ট

১৪ জুলাই ২০২১, ৩:০৩ অপরাহ্ণ

সাক্ষ্যগ্রহণ ছাড়া নিম্ন আদালতের সব কাজ চলবে সশরীরে 

আপডেট টাইম : জুলাই ১৪, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালসমূহে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে আগামী ২২ জুলাই পর্যন্ত সাক্ষ্যগ্রহণ ব্যতিত অন্যসব কাজ শারীরিক উপস্থিতিতে চলবে।

বুধবার (১৪ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালসমূহে সাক্ষ্যগ্রহণ ব্যতীত সব ধরনের শুনানি, মামলা দায়ের, সাকসেশন ও অভিভাবক নির্ধারণ বিষয়ে মামলা এবং ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের আত্মসমর্পণের শুনানি শারীরিক উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন