ডেস্ক রিপোর্ট
৬ এপ্রিল ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বাংলাদেশের ক্রিয়াশীল বিভিন্ন বাম-প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দের এক সভা ৫ এপ্রিল ২০২৬ সকাল ১১টায় ২নং পুরান পল্টনরে মনিসংহ রোডস্থ সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি কমরেড সাজ্জাদ জহির চন্দন, সাধারণ সম্পাদক কমরেড আবদুল্লাহ ক্কাফী রতন, সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম,বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, সদস্য কমরেড বেলাল চৌধুরী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, সম্পাদক কমরেড নজরুল ইসলাম, সদস্য কমরেড ডা. হারুন অর রশীদ, বাংলাদেশ জাসদ-এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কবমরেড মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, সদস্য কমরেড মাসুদ রেজা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, জাতীয় গণ ফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড রজত হুদা, বাসদ (মাহবুব) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন অর রশীদ, সদস্য কমরেড মহিন উদ্দিন চৌধুরী লিটন, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কমরেড রাজা মিয়া, বাংলাদেশের সোশ্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড শহীদুল ইসলাম, সদস্য কমরেড মো. সুলতান মাহমুদ, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি কমরেড জাফর হোসেন, সদস্য কমরেড কানন কুমার চক্রবর্ত্তী, কমরেড শেখ সেলিম কবীর, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি কমরেড মাসুদ খান প্রমুখ নেতৃবৃন্দ।
সভার এক প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের সময়ে এখতিয়ার বহির্ভূতভাবে আমিরকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি নিয়ে সরকারের অবস্থান এখনোও স্পষ্ট না করা এবং দাসত্বের চুক্তি বাতিলে কার্যকর উদ্যোগ না নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মার্কিনের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী গোলামীর বাণিজ্য চুক্তি বাতিলের জোর দাবি জানানো হয়। একই সাথে দাসত্বের এই চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করতে সকল বাম-প্রগতিশীল, গণতান্ত্রিক ও সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি ও গোষ্ঠীকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার পাঁয়তারা বন্ধ এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার সন্নিকটে দেশের নিরাপত্তা ও সর্বভৌমত্বকে হুমকীতে ফেলে দিতে পারে এমন স্থান লালদিয়ায় বন্দর নির্মাণের জন্য ও পানগাও টার্মিনাল বিদেশি সুইডেন ও ডেনমার্কের কোম্পানির কাছে দেওয়া ইজারা চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে ফিলিস্তিনের গাজায় মার্কিন মদদে ইসরাইলি গণহত্যা, ইরানে ইসরাইল-মার্কিন হামলা, ইউক্রেন-রাশিয়াসহ দুনিয়ার দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে যুদ্ধ ও গণহত্যা বন্ধের দাবি জানানো হয়।
বিবৃতিতে দেশে দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের জনগণকে সোচ্চার হওয়া এবং বাম প্রগতিশীল সাম্রাজ্যবাদ বিরোধী সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, গোষ্ঠী ও দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানানো হয়।