ডেস্ক রিপোর্ট

৫ এপ্রিল ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি

আপডেট টাইম : এপ্রিল ৫, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকী। নতুন প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সাকি নিজেই।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।’

জুলাই জাতীয় সনদ ইস্যুতে জোনায়েদ সাকি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।’

গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। সম্মেলনের সমাপনী অধিবেশনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

গণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে অবহিতকরণের সংবাদ সম্মেলনগণসংহতি আন্দোলনের প্রধান সমম্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে অবহিতকরণের সংবাদ সম্মেলন
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে দলটির প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জোনায়েদ সাকি।

পরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয় তাকে।

শেয়ার করুন