ডেস্ক রিপোর্ট
২৪ জুলাই ২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: ঢাকায় উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ-২৪ জুলাই’২০২৫ বিকাল: ৫:৩০ টায় সাতমাথায় শোক মিছিল অনুষ্ঠিত হয়।
শোক মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেণ বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার সমন্বয়ক বাসদ বগুড়া জেলা আহŸায়ক কমরেড অ্যাড. সাইফুল ইসলাম পল্টু, সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি বগুড়া জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, উপস্থিত সিপিবি বগুড়া জেলা সভাপতি কমরেড জিন্নাতুল ইসলাম, বাসদ বগুড়া জেলার সদস্যসচিব কমরেড এ্যাড.দিলরুবা নূরী, বাসদ বগুড়া জেলা সদস্য সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম প্রমূখ নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আমাদের শাসকশ্রেণীর দায়িত্বহীনতার কারণে বছরের পর বছর এমনটাই ঘটে যাচ্ছে। যার জন্য আজকে জাতিকে এত বড় একটি নির্মম ট্রাজেডির মুখোমুখী হতে হয়েছে। গণঅভুত্থ্যানের পর সংস্কারের কথা বলা হয়েছে। ঠিক যে জায়গাগুলিতে আসলে সংস্কার প্রয়োজন সরকারের সে বিষয়ে কোন পরিকল্পনা বা চিন্তা নেই। শাসকশ্রেণী প্রত্যেকেই ক্ষমতালিপ্সু। যেনতেন প্রকারে ক্ষমতায় যাওয়া বা থাকার জন্য উদগ্রীব শাসকগোষ্ঠী। আমাদের সন্তানদের জীবন কিসে বিপন্ন হতে পারে সেদিকে তাদের খেয়াল নেই। একটা ভালো নগর ব্যবস্থাপনা কী হতে পারে এসব নিয়েও কার্যকর পরিকল্পনা নেই।
নেতৃবৃন্দ এই ঘটনায় একজন পাইলট, শিক্ষক এবং আমাদের বাচ্চাগুলোর প্রাণ চলে গেলো; এটা একটি কাঠামোগত হত্যাকান্ড। এই হত্যাকান্ডের দায়ভার সরকারকেই বহন করতে হবে এবং এর সংশ্লিষ্ট সকলকেই বিচারের আওতায় অনার আহŸান জানান।