ডেস্ক রিপোর্ট

২ সেপ্টেম্বর ২০২৪, ৪:১৪ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন দূতাবাসের ‘সিডিএ’ এর সৌজন্য সাক্ষাৎ

আপডেট টাইম : সেপ্টেম্বর ২, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি গেস্ট হাউজ যমুনায় সৌজন্য এ সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এর আগে গত ৩১ আগস্ট ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে সংলাপে অংশ নেন জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও গণফোরামসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

শেয়ার করুন