ডেস্ক রিপোর্ট

২৭ এপ্রিল ২০২৪, ৩:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ২

আপডেট টাইম : এপ্রিল ২৭, ২০২৪ ৩:৫৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন