ডেস্ক রিপোর্ট
৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: শ্রমিক পক্ষের প্রস্তাবের ভিত্তিতে শ্রম আইন সংশোধন, দ্রব্যমূল্য কমানো ও শ্রমজীবীদের জন্য আর্মিরেটে রেশনিং চালু, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা আইন করে বাস্তবায়ন ও গৃহ শ্রমিক প্রীতি উড়ানের মৃত্যুর সুস্ঠু তদন্ত ও বিচার করার দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী আগামীকাল ৯ ফেব্রুয়ারি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৯ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার উদ্যােগ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি রতন মিয়া ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান লিপন এক বিবৃতিতে আগামীকালের কর্মসূচি সফল করার জন্য সকল শ্রমজীবী ও জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।