ডেস্ক রিপোর্ট

৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১১ অপরাহ্ণ

সংকট নিরসনে বছরে ৪ বার শিক্ষক নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৫, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সংকট নিরসনে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বললেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের পেশাগত মান বৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয়; এনটিআরসিএকেই তা করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, দেশের সব শিক্ষা বোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএর সক্ষমতা বাড়াতে হবে। শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধনী প্রয়োজন হয়, সে বিষয়েও সুপারিশ করতে হবে।

মতবিনিময় সভায় এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন