ডেস্ক রিপোর্ট

১২ ডিসেম্বর ২০২৩, ১১:২৮ অপরাহ্ণ

পানছড়িতে বিপুল চাকমাসহ ৬ জনকে হত্যার নিন্দা বাসদ (মার্কসবাদী)র

আপডেট টাইম : ডিসেম্বর ১২, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ—সভাপতি সুনীল ত্রিপুরা,গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমাসহ ৬ জনকে হত্যা ও ৩ জনকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাসদ (মার্কসবাদী)।

বাসদ(মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ—সভাপতি সুনীল ত্রিপুরা,গণতান্ত্রিক যুব ফোরামের নেতা লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক নীতিদত্ত চাকমাসহ ৬ জনকে হত্যা ও ৩ জনকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক বিবৃতিতে বলেন, পাহাড়ে অতীতেও কল্পনা চাকমা অপহরণসহ বহু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয় নি। পাহাড়ে বহু বছর ধরে অঘোষিত জরুরি অবস্থা ও সেনাশাসন চলছে। শাসকগোষ্ঠীর নিপীড়নের বিরূদ্ধে পাহাড়ী জনগোষ্ঠী যেখানে ঐক্যবদ্ধভাবে লড়েছিলো, আজ নিজেদের মধ্যে ভ্রাতৃঘাতী সংঘাতে তা ছিন্নভিন্ন। যার ফলে লাভবান হয়েছে শাসকগোষ্ঠী। পার্বত্য চুক্তির পরও অঘোষিত সেনা শাসন, পাহাড়ী জনগোষ্ঠীর উপর রাষ্ট্রীয় দমন পীড়ন, পাহাড়ী—বাঙ্গালী সংঘাত ও পারস্পরিক অবিশ্বাস, শাসকগোষ্ঠীর প্রশ্রয়ে সাম্প্রদায়িকতার বিস্তার, আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে ভ্রাতৃঘাতী সংঘর্ষে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি জটিল রূপ ধারণ করেছে। কর্পোরেট আগ্রাসন আরও বেড়েছে, পার্বত্য পাহাড়ীদের রক্তভেজা মাটিতে নির্মিত হচ্ছে বড় বড় অবকাশ যাপন কেন্দ্র।

তিনি অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। অপহরণকৃতদের উদ্ধারে সরকারের জোর তৎপরতার দাবি জানান। একইসাথে শাসকগোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে পাহাড়ী জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানান।

শেয়ার করুন