ডেস্ক রিপোর্ট

৩১ অক্টোবর ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১৭৮৭

আপডেট টাইম : অক্টোবর ৩১, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১ হাজার ৩৪৮ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগী ১ হাজার ৭৮৭ জন। আক্রান্তদের মধ্যে ৪১৩ জন ঢাকার। ১ হাজার ৩৭৪ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৬ হাজার ৫২৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ৭৬৩ জন। বাকি ৪ হাজার ৭৬৪ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ১৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৩০০ জন।

শেয়ার করুন